বিবাহ একটি পবিত্র সুন্নাত। বৈবাহিক জীবনের সুপরিকল্পনা ও শরয়ী রাহবারী পেতে আমাদের নীতিমালাসমূহ মনোযোগ দিয়ে পড়ুন।
LMD কোনো গতানুগতিক ঘটক অফিস নয়। এটি উলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে পরিচালিত একটি বিশ্বস্ত প্লাটফর্ম। এখানে মুসলিম উম্মাহের সুখী দাম্পত্য জীবন গড়ার সুপরামর্শ দেয়া হয়। বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের সকল বিষয়ে শরয়ী দিকনির্দেশনা দেয়া হয় এবং সকল নারী-পুরুষের সহজে বিবাহের জন্য দাওয়াতী মেহনত করা হয়। এই প্লাটফর্ম থেকে মাসনা, সুলাছা, রুবাআ ও ওয়াহেদা দীনদার পাত্রী ও পাত্রের সন্ধান পাওয়া যায়।
কোরআন, হাদিস তথা শরীআতে ইসলামীর আলোকে বৈবাহিক জীবন কেন্দ্রিক সকল বিষয়ের শরয়ী দিকনির্দেশনা দেওয়া এবং রাসূল সা.এর সুন্নাহ সমাজে বাস্তবায়ন করা। এই বিষয়ে সমাজ ও মানুষের আকীদা ও মানসিকতা চেঞ্জ করা। বিশেষ করে বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ ৬টি বিষয়ে:
১. যে সমস্ত নারী বা তার পরিবার বিবাহের জন্য আমাদের কাছে আবেদন করবেন এবং সিভি জমা দেবেন (মোবাইল নাম্বার, NID NO ছাড়া) তাদের পূর্ণ সিভি LMD-র টেলিগ্ৰাম চ্যানেলে দেওয়া হবে। যেখানে সদস্য হওয়ার পর আপনাকে জয়েন করানো হবে।
২. এরপর আপনি যেই নারীর চাহিদা অনুযায়ী তার ব্যাপারে আগ্ৰহী হবেন, অফিসিয়াল নির্দিষ্ট নাম্বার থেকে নারীর বা অভিভাবকের নাম্বার কালেক্ট করে নিবেন। এরপর নিজেরা সরাসরি কথা বলে পরস্পর বুঝাপড়া করে বিবাহের সিদ্ধান্ত নিবেন।
৩. আমরা পাত্রীপক্ষকে আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো। এরপর বাকিটুকু নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে, নিজ সিদ্ধান্তে তাদের সাথে ফাইনাল করবেন। উভয় পক্ষ উভয়ের সিভি দেখে, কথাবার্তা বলবেন। অতঃপর সরাসরি দেখা দেখি করে, বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন।
৪. ফাইনাল হলে LMD-র মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। যদি কেউ LMDতে রেজিস্ট্রেশন না করে নিজেরা নিজেরা বিবাহ করে নেয়, তাহলে তাদের সদস্য পদ বাতিল করা হবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে LMD কোনো দায়িত্ব বহন করবে না।
প্রথমে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করতে হবে এবং জয়েনিং চার্জ অফিসিয়াল একাউন্টে পেমেন্ট করতে হবে। এর পর সিডিউল অনুযায়ী অফিসে সরাসরি এসে সাক্ষাৎ করে সদস্যপদ চূড়ান্ত করতে হবে। দেশের হোক বা প্রবাসের, সরাসরি দেখা না করা পর্যন্ত সদস্যপদ চূড়ান্ত করা হয় না এবং LMD টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত করা হয় না। (সাক্ষাতের সিডিউল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কনফার্ম করতে হবে।)
অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাস যাপনের কারণে সরাসরি উপস্থিত হতে পারেন না। তারা প্রবাসে থেকেই অনলাইনে সদস্য হতে পারবেন এবং বিবাহের জন্য চেষ্টা করতে পারবেন, ইনশাআল্লাহ। তবে অনলাইনে সদস্য হতে হলে বিশেষ কিছু শর্ত অনুসরণ করতে হবে:
কার্যক্রম পরিচালনা ও অফিসের কাজের সহজের জন্য নিম্নলিখিত চার্জগুলো নির্ধারণ করা হয়েছে:
| সেবার বিবরণ | ফি / চার্জের পরিমাণ | মেয়াদ / শর্তাবলী |
|---|---|---|
| মৌখিক পরামর্শ ও মাসআলা জিজ্ঞাসা | ফ্রি (০৳) | অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল |
| ব্যক্তিগত কাউন্সিলিং (একক) | ৳৫০০ | অফিসিয়াল সাক্ষাৎ ও কাউন্সিলিং ফি |
| দাম্পত্য ফ্যামিলি কাউন্সিলিং (স্বামী-স্ত্রী) | ৳১,০০০ | বিশেষ ফ্যামিলি সেশন |
| পুরুষ সদস্য রেজিস্ট্রেশন ও জয়েনিং চার্জ | ৳১,০২০ | আজীবন মেম্বারশিপ (দেশী পুরুষদের জন্য) |
| প্রবাসী পুরুষ সদস্য জয়েনিং চার্জ | ৳৫,১০০ | প্রবাসী অনলাইন ভেরিফিকেশন সহ আজীবন মেয়াদ |
| নারী সদস্য রেজিস্ট্রেশন ফি | সম্পূর্ণ ফ্রি (০৳) | ভেরিফিকেশন ও ম্যাচমেকিং সম্পূর্ণ ফ্রি |
| পাত্রীর সিভি/যোগাযোগের নম্বর সংগ্রহ | ৳৫০০ (প্রতি নম্বর) | মেম্বার চ্যানেলের নির্দিষ্ট পাত্রী নির্বাচন করতে |
| বিবাহ সম্পন্ন হলে সফল হাদিয়া (Success Fee) | ৳৫,০০০ - ৳১০,০০০ | বিবাহ ফাইনাল ও সম্পন্ন হলে প্রদেয় |
১. কোনো বিষয়ে মিথ্যা বলা, ধোঁকাবাজী করা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য গোপন করা যাবে না।
২. কোনো পাত্রী আপনার ব্যাপারে রাজি না থাকলে কখনোই তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না। যদি কোনো সদস্যের ব্যাপারে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়, সাথে সাথেই সদস্যপদ বাতিল করে দেয়া হবে।
৩. LMD শুধুমাত্র প্রস্তাবিত নারী-পুরুষের জীবনসঙ্গীর খোঁজ পাওয়ার একটি প্লাটফর্ম মাত্র। কিন্তু দেখাদেখি ও তাহকীক করা, যার যার নিজ দায়িত্বে। বিবাহের পর কোনো সমস্যা হলে, কোনো পক্ষই LMD কে দায়বদ্ধ করতে পারবে না।